টাঙ্গাইলে গায়ে আগুন লাগিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে রোজিনা (২০) নামের এক কলেজ ছাত্রী গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৫ মার্চ) উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মির্জাপুর আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ঘটনার বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন।

নিহত রোজিনা চামারী ফতেপুর গ্রামের রেজন মিয়া মেয়ে এবং তিনি লাউহাটি এম আরফান আলী ডিগ্রী কলেজের স্নাতক শ্রেণীর ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার রোজিনা গোসল করার কথা বলে বাথরুমে ঢুকেন। সেখানে দরজা আটকিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে পরিবারের লোকজন বোঝতে পেরে দরজা ভেঙে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে দুপুরে চামারী ফতেপুর গ্রামের সামাজিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি রিজাউল হক দিপু বার্তা বাজারকে জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। যেহেতু দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

হাসান সিকদার/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর