ইউপি নির্বাচন: আরও যারা পেলেন নৌকার মনোনয়ন

আগামী ১১ এপ্রিল দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধহাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ। সোমবার (১৫ মার্চ) নতুন তালিকা প্রকাশের আগে শনিবারও তারা ৩০০ জন প্রার্থী ঘোষণা করেছে।

সোমবার দুপুরে গণভবনে আওয়ামী লীগ-এর সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভার মুলতবি সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬৩টি ইউনিয়ন পরিষদসমূহে প্রার্থীদের চূড়ান্তভাবে মনোনয়ন প্রদান করা হয়।

এ ছাড়া নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে উল্লেখিত মাদারীপুর জেলার শিবচর উপজেলার সব ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা উন্মুক্ত রাখা হয়েছে। প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে।

তালিকা দেখতে ক্লিক করুন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর