মোদি আসলে আবারও শাপলাচত্ত্বরে আন্দোলন করবে হেফাজত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমা না চেয়ে বাংলাদেশে আসলে আবারও শাপলা চত্ত্বরে কঠোর আন্দোলন কর্মসূচী পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।
সোমবার (১৫ মার্চ) বিকেলে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলার হেফাজতে ইসলামের আয়োজনে স্টেডিয়ামে শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাবুনগরী বলেন, আজ লক্ষাধিক মানুষের সামনে বলে দিতে চাই, যে কোনো কারণবশত যদি মোদি বাংলাদেশে আসার চেষ্টা করে তাহলে দেশের ১৬ কোটি মুসলমান চুপ করে বসে থাকবে না। কাপনের কাপড় নিয়ে শাপলা চত্বরে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করব।
মোদির বিষয়ে তিনি বলেন, নরেন্দ্র মোদি বাংলাদেশে আসতে পারবেন না। মোদি ইসলাম ধর্মকে ধ্বংস করতে চায়। যারা ইসলামের বিরোধিতা করে তারা স্বাধীনতারও বিরোধিতা করে। এরা শুধু ইসলামের শত্রু নয়, এরা স্বাধীনতারও শত্রু।
বার্তাবাজার/এসজে