মশা’র উৎপাতে অতিষ্ঠ যশোরবাসী

যশোরের জেলা সদরে দেখা দিয়েছে বড় আকারে মশার বিস্তার। ফলে অতিষ্ট হয়ে উঠেছে শহরবাসী। জেলা সদরে রয়েছে বেশকয়েকটি পানি নিষ্কাশনের ড্রেন যেগুলোতে হচ্ছে কোটি কোটি মশার বংশ বিস্তার। প্রতি বছরই প্রায় এই সময়টাতেই দেখা যায় মশার উপদ্রব। তবে এবছর অন্যবারের তুলনায় অনেকটাই বেশি।

ড্রেনের পানিতে জন্ম নিচ্ছে ডেঙ্গু ও এডিসসহ নানা মরনঘ্যাতী প্রজাতির মশা। আবার অন্যদিকে নদীর কিনার ঘেসে ফেলা ময়লা আবর্জনার স্তুপ থেকেও হচ্ছে এই মশার উৎপত্তি।

যশোরের ঘরে ঘরে মশার উৎপাত। আবার বাজার ঘাটেও নেই স্থির হয়ে দাড়ানোর উপায়। মশারী, মশার কয়েল, হিট, এরোসল ব্যাবহার করে মশার উপদ্রব ঘরোয়াভাবে কমানোর চেষ্টা করছে নগরবাসী। তবে পৌরসভার মশা নিধন প্রকল্পের ব্যাপারে এখনও কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

অতিরিক্ত মশার কামড়ে জ্বরও হচ্ছে অনেকের। বিশেষজ্ঞ ও ডাক্তাররা বলছেন, দ্রুত মশা নিয়ন্ত্রণ করতে না পারলে এটা এক সময় ডেঙ্গু মহামারীতে রুপ নিতে পারে। ইতিমধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে।

অন্যদিকে, ড্রেনগুলোতে এবং বাসাবাড়িতে পৌরসভা কতৃক মশার স্প্রে করা হয়। এবছর নিধন প্রকল্প শুরু করার কথা থাকলেও এখনো মশা নিধন কার্যক্রমের সূচনা দেখা যায়নি। তবে এবছর পৌরসভার নির্বাচনের ব্যাতিব্যাস্ত কে এই গাফিলতির কারন বলে মনে করছে যশোর নগরবাসী। শিঘ্রই মশার উপদ্রব কোমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী যশোরবাসীর।

যশোর পৌরসভার সচিব মোঃ আজমল হোসেন বার্তা বাজারকে বলেন, আজ সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল থেকে মাসব্যাপী মশা নিধনের যে কার্যক্রম সেটি পরিচালনা করা হবে।

এ্যান্টনি দাস/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর