হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমা না চাওয়া পর্যন্ত বাংলাদেশে আসতে পারবেন না।
সোমবার (১৫ মার্চ) বিকেলে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলার হেফাজতে ইসলামের আয়োজনে স্টেডিয়ামে শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাবুনগরী বলেন, নরেন্দ্র মোদি বাংলাদেশে আসতে পারবেন না। মোদি ইসলাম ধর্মকে ধ্বংস করতে চায়। তাই আজ লক্ষাধিক মানুষের সামনে বলে দিতে চাই, যে কোনো কারণবশত যদি মোদি বাংলাদেশে আসার চেষ্টা করে তাহলে দেশের ১৬ কোটি মুসলমান চুপ করে বসে থাকবে না। কাপনের কাপড় নিয়ে শাপলা চত্বরে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করব।
বাবুনগরী বলেন, যারা ইসলামের বিরোধিতা করে তারা স্বাধীনতারও বিরোধিতা করে। তিনি বলেন, এরা শুধু ইসলামের শত্রু নয়, এরা স্বাধীনতারও শত্রু।
বার্তাবাজার/এসজে