চলছে বৈঠক: শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে নাও খুলতে পারে

সম্প্রতি বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এমতাবস্থায় পূর্বে ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময়সূচী আবারও পরিবর্তন হতে পারে। এ বিষয়ে সোমবার (১৫ মার্চ) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক চলছে।

বৈঠকে করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পরিবর্তন করা হবে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে। তবে এ খবর লেখা পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে জানানো হবে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী আন্তঃমন্ত্রণালয় বৈঠকে জানিয়েছিলেন আগামী ৩০ মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তবে, গত শুক্রবার (১২ মার্চ) শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি জানান, করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে।

তিনি বলেন, এ বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের নিরাপত্তা আগে। করোনা সংক্রমণ উর্ধ্বগতি থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের তারিখ পেছাতে পারে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর