কাদের মির্জার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র ও সেতুমন্ত্রীর ছোট ভাই আবদুল কাদের মির্জার তিন সহযোগীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১৫ মার্চ) দুপু্রে তাদেরকে বসুরহাট পোউর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- চরপার্বতী ১নং ওয়ার্ডের জিয়াউল হকের ছেলে সিরাজুল হক হাসেম (৪৯), বসুরহাট পৌরসভা ২নং ওয়ার্ড রামদী গ্রামের ওবায়দুল হকের ছেলে মো. হুমায়ুন প্রকাশ মিন্টু (৩৫) ও একই গ্রামের মো. সোবাহানের ছেলে মো. পারভেজ (২৫)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাসহ বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর