প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর ভাস্কর্য উপহার দিলেন চীনের প্রেসিডেন্ট

আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য উপহার দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

সোমবার (১৫ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে এ ভাস্কর্যটি উপহার দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। গণভবনে এই উপহার হস্তান্তর করা হয়েছে।

চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি ঢাকায় আসতে না পারলেও ভিডিওবার্তা পাঠাবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর