বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে আরও ৬ মাস মুক্তি দেওয়া হয়েছে। এই সময়ে তার বিদেশ যাওয়ার ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
সোমবার (১৫ মার্চ) এই মুক্তি ও সাজা স্থগিত সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ-সংক্রান্ত ফাইল আমরা পেয়েছি। প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে, আজকেই প্রজ্ঞাপন জারি হয়ে যাবে।
বেগম জিয়া এই সময়ে দেশের যে কোনো স্থানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে পারবেন। তবে তিনি বিদেশে যেতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।
বার্তাবাজার/এসজে