কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ. হ. ম. মোস্তফা কামাল (এমপি) ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (এমপি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকাল তিনটায় এই অধিকতর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের বার্তা বাজারকে বলেন, ১৬ তারিখের অধিকতর উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্রিগেডের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়৷
এই চুক্তির আওতায় মঙ্গলবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও বাস্কেটবল মাঠ নির্মাণের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।
বার্তাবাজার/হৃ.আর