বোয়ালমারীতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভবন উদ্বোধন

ফরিদপুরের বোয়ালমারীতে ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে নতুন ভবন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালী, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ মার্চ) দুপুর ২টায় উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া কলেজ ক্যাম্পাসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুন্সি শাহাবুদ্দিন আহমেদ।

কলেজের সভাপতি ও বোয়ালমারীর ইউএনও ঝোটন চন্দের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর আলম।

বোয়ালমারী মহিলা কলেজের অধ্যাপক মিনু সাহার পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ ডা. প্রলয় কান্তি লস্কর, বোয়ালমারী পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান, শাহ্ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অঞ্জলী রানী রায়, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, সাবেক ছাত্রনেতা ও কলেজের উপদেষ্টা প্রশান্ত সাহা প্রমুখ।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর