সোহেল তাজের ভাগ্নেকে অপহরণের অভিযোগ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ-এর ভাগ্নেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৪জুন) দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ভাগ্নের ছবিসহ ফেসবুকে দেয়া পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ)কে গত রোববার ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছে।

যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছেও অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবেও ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানিও’।

উল্লেখ্য, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর ৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

কিন্তু একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে এবং ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর