তামিম-শান্তর নেতৃত্বে টাইগারদের প্রস্তুতি ম্যাচের একাদশ ঘোষণা

আগামী ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

মূল সিরিজে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে আগামীকাল (১৬ মার্চ) একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচটি খেলবে টাইগাররা। এই ম্যাচে দুই দলের একাদশে খেলবে নিউজিল্যান্ডের পাঁচ ক্রিকেটার।

এক দলের অধিনায়ক হিসেবে থাকবেন তামিম ইকবাল ও অন্য একটি দলকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। প্রস্তুতি ম্যাচের দুই দলের একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তামিম ইকবাল একাদশ: তামিম ইকবাল, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও নিউজিল্যান্ডের ২ ক্রিকেটার।

নাজমুল হোসেন শান্ত একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও নিউজিল্যান্ডের ৩ ক্রিকেটার।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর