ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বংশী নদীতে ঝাঁপ দিয়েছে আত্মহত্যা করা জাবি ছাত্র মো. বিকাশ ইসলাম (১৬) এর মরদেহ প্রায় ১৪ ঘণ্টা পর
সোমবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে, সাভারের রেডিওকলোনি এলাকা থেকে রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় নিখোঁজ হয় বিকাশ। পরে তার জুতা সাভারের নামাবাজার এলাকার বংশী নদী থেকে উদ্ধার করা হলে বিকাশ ইসলাম নদীতে ঝাঁপ দিয়েছে বলে নিশ্চিত হয়তাঁর স্বজনরা। পরে বিকাশের ফেসবুকে একটি স্ট্যাটাস দেখে পুরোপুরি নিশ্চিত হয় স্বজনরা।
জানা গেছে, বিকাশ ইসলাম কুষ্টিয়া জেলার জনৈক আমান উল্লাহর ছেলে। সাভার রেডিওকলোনি এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষে লেখাপড়া করত সে।
এ ব্যাপারে, সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা হাসিবুল হাসান জানান, রাতে আলো স্বল্পতার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল। প্রায় ১০টার দিকে নিহতের মরদেহ বংশী নদী থেকে উদ্ধার করা হয়।
বিকাশ ইসলামের মরদেহ উদ্ধার তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/পি