নান্দাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নান্দাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।

দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়া।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মাহমুদুর রশিদ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল মালেক, পল্লীবিদ্যুত সমিতির ডিজিএম উত্তম কুমার সাহা, সাংবাদিক অরবিন্দ পাল, আলম ফরাজি, রমেশ কুমার পার্থ প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন। সভায় কিভাবে ভোক্তাদের অধিকার রক্ষা করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।

মজিবুর রহমান ফয়সাল/বার্তাবাজার//পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর