কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা; আটক ১
কুষ্টিয়ার মিরপুরে তামাকখেত থেকে মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃত ব্যক্তি শাহাবুল ইসলাম। তিনি মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বীজনগর গ্রামের তৌহিদুল মালিথার ছেলে।
সোমবার (১৫ মার্চ) ভোরে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে। এ সময়ে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো হাসুয়া উদ্ধার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমান জানান, শনিবার বিকেলে নওদাপাড়া গ্রামের গৃহবধূ রঙ্গিলা বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে যান। এ সময় ওই যুবক তাকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
টুটুল/বার্তাবাজার/পি