ঘরে ডেকে মক্তবের ছাত্রীকে ধর্ষণ: ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরের ইসলামপুরে ৭ বছরের মক্তবের ছাত্রীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমাম হাফেজ মো: সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুর ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এম আলী আহমেদ আদালতে এই রায় ঘোষনা করেন।

আদালত সূত্রে জানা যায়, জেলার ইসলামপুরের মোহাম্মদ পূর্বপাড়া জামে মসজিদের মক্তবে পড়তো ৭ বছরের কন্যা শিশু। ২০১৮ সালের ১৮ই নভেম্বর সকালে মসজিদের ইমাম হাফেজ মো: সাইফুল ইসলাম তার ৭ বছরের মক্তবের ছাত্রীকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
এই ঘটনায় মক্তবের ছাত্রীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলায় ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে হাফেজ মো: সাইফুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন বিজ্ঞ বিচারক।

আলমগীর হোসেন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর