টাঙ্গাইল ডিসি লেক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

টাঙ্গাইল শহরের কোর্ট চত্বর ডিসি লেক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন-টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম। এসময় লেকের পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বলেন, টাঙ্গাইল শহরসহ সদর উপজেলার বিভিন্ন খাস জমিসহ সরকারি জমি উদ্ধার পরিচালনা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) নির্দেশে ডিস্ট্রিক্ট লেকের পাশে যে সকল অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। তা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।

তিনি বলেন, এখানে রয়েছে জজ কোর্ট, ডিসি অফিস, সার্কিট হাউজ, হ্যালি প্যাড এবং পাশেই রয়েছে লেক। যা সৌন্দর্য কাজে ব্যবহৃত হচ্ছে এবং ফুটপাত দখল করার জন্য প্রতিনিয়ত এ রোডে যানজটের সৃষ্টি হতো। এ জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যৎতেও অব্যাহত থাকবে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর