‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আলফাডাঙ্গা উপজেলা শাখার সহযোগিতায় উপজেলা পরিষদ মিনি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি’র সভাপতিত্বে ও উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেনের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, আলফাডাঙ্গা উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অফিসার ইনচার্জ মো. মনিরুল হক সিকদার, ক্যাবের আলফাডাঙ্গা উপজেলা শাখার সাবেক সভাপতি মোরাদ হোসেন তালুকদার, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এস এম নাজমুল হুদা, বুড়াইচ ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার আলম ও উপজেলা ক্যাবের সহ-সভাপতি আলমগীর কবীর প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও ক্যাবের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি