রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে ভারতে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ শরীফ। দু’দিন আগেই লিভার সিরোসিসে আক্রান্ত বড় ভাইয়ের জন্য লিভার ডোনার চেয়ে কান্নাজড়িত কণ্ঠে সহায়তা চেয়েছিলেন তিনি।
বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্টের অপারেশন হয় না। ডোনার পাওয়ার ক্ষেত্রে সঙ্কট ছিল। ডোনার পেলেও অপারেশন ভারতে করাতে হত। করোনা মহামারির মধ্যে ভারতে যাওয়ার ক্ষেত্রে ভিসা জটিলতাও ছিল।
কিন্তু সব চেষ্টায় ব্যর্থ হয়েছে। ক্রিকেটার মোহাম্মদ শরীফের ভাই মোহাম্মদ জিয়াউর রহমানকে বাঁচানো যায়নি। সোমবার (১৫ মার্চ) সকাল সোয়া দশটায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ভাইয়ের মৃত্যুর খবরে ভারতে চলতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের খেলা অসমাপ্ত রেখেই দেশে ফিরছেন তিনি। আজ গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে মাগরিবের নামাজ শেষে শরীফের ভাইয়ের জানাজা হবে। বড় ভাইকে শেষবারের মত দেখতে ও জানাজায় অংশ নিতে দেশে ফিরছেন তিনি।
বার্তাবাজার/নব