ভালুকায় ভোক্তা অধিকার দিবসে র‌্যালী ও আলোচনা সভা

মুজিববর্ষে শপথ করি প্লাস্টিক দূষণ রোধ করি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় ভালুকাতে ও পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস।

সোমবার(১৫ মার্চ) সকালে ভালুকা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ, মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, বক্তারা পরিবেশ দূষণ রোধে সকল ধরনের প্লাষ্টিক পণ্য ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানান।

আরিফুল হক পলাশ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর