ধামইরহাটে মসজিদের ২ তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
নওগাঁর ধামইরহাটে আলমপুর ইউনিয়নের অর্ন্তগত রঘুনাথপুর জামে মসজিদের দ্বিতীয় তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় রঘুনাথপুর জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শহীদুজ্জামান সরকার এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, রঘুনাথপুর কালিম মাসরাসা কমিটির সভাপতি আলহাজ আবু বক্কর সিদ্দীক, জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ মো. আমজাদ হোসেন, আব্দুল মতিন, মেজবাউল আলম প্রমুখ।
রেজুয়ান আলম/বার্তাবাজার/পি