কুষ্টিয়ায় প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন
কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কে এন বি প্রথম বিভাগ ক্রিকেট লীগ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম এ কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কে এন বি এর ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
লীগে মোট ১৬ টি দল অংশগ্রহণ করছেন, উদ্বোধনী ম্যাচে বাসার একাডেমীর বিপক্ষে অংশ নেবে আনসার মেমোরিয়াল একাডেমী কুষ্টিয়া।
টুটুল/বার্তাবাজার/পি