আখাউড়ায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ও ২৫ মার্চ গনহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ মার্চ) সকাল ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া।

এই সময় ১৭ই মার্চ, ২৫ই মার্চ ও ২৬ই মার্চ উদযাপন উপলক্ষে সভায় সম্মিলিত প্রয়াসে যথাযথ মর্যাদায় এবং উৎসবমূখর পরিবেশে ও স্বাধীনতা দিবসসহ বিভিন্ন দিবসের অনুষ্ঠানগুলো উদযাপন করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক মিশু, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার জামসেদ শাহ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন, আখাউড়া থানার এস, আই হাসান সহ বিভিন্ন দপ্তরের, স্কুল কলেজের শিক্ষকরা।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর