লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে অবনমন সারির দল নান্তের কাছে ২-১ গোলে হেরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠে যা তাদের চতুর্থ হার। এই ম্যাচে খেলছিলেন পিএসজি তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।
তবে ম্যাচ চলাকালীন খবর আসে তার প্যারিসের বাসায় ভয়াবহ ডাকাতি হয়েছে। যেখানে তার পরিবারও আছে। এ কারণে ম্যাচের ৬২ মিনিটে কোচ মাউরিসিও পচেত্তিনো ডি মারিয়াকে তুলে নেন।
এ সময় পিএসজির ডিরেক্টর লিওনার্দো ভিআইপি বক্স থেকে ডাগ আউটের কাউকে ফোন কল দিতে দেখা যায়। মাঠ থেকে বের হওয়ার সময় কোচ পচেত্তিনোর সঙ্গে ডি মারিয়ার কথা বলতে দেখা যায়।
তবে এদিন ডি মারিয়ার পাশাপাশি সতীর্থ মারকুইনহোসের পিতা-মাতার বাসায়ও ডাকাতির ঘটনা ঘটেছে। এর আগেও পিএসজির বেশ কয়েকজন ফুটবলারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। নিজেদের ক্লাবের খেলোয়াড়দের বাড়িতে এ ঘটনার সুরাহা চায় ক্লাবটি।
বার্তাবাজার/নব