ইংল্যান্ডের মাটিতে ইমামকে চরম অপমান

ইমাম-উল হক পাকিস্তানের সাবেক লিজেন্ডারি খেলোয়াড় ইনজামাম উল হকের বোনের ছেলে।জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকে বহু কথা শুনতে হয়েছে ইমাম ও ইনজামামকে।অভিযোগ তুলেছেন স্বজন প্রীতির মাধ্যমেই পাক শিবিরে জায়গা পেয়েছেন ইমাম।তবে ব্যাট তা ভুল প্রমাণ করেন এই ওপেনার।সময়ের ব্যবধানে হয়ে উঠেন পাকিস্তানের অন্যতম নির্ভরতার প্রতীক। দলে জায়গা পেয়ে পারফরম্যান্স করলেও তিল থেকে তাল হলেই তাকে অপমান করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পাকিস্তানিরা তাকে ‘পারচি’ বলে থাকে যার মানে হচ্ছে কনোন বিশেষ ব্যক্তির সহায়তায় সামনে এগিয়ে যাওয়া। একাধিকবার তাকে এই নামে স্লেজিং করেছে ভক্তরা গ্যালারি থেকে। তবে এইবার খোদ ইংল্যান্ডে নিরাপত্তা কর্মীদের সামনেই তাকে অপমান করা হলো। সম্প্রতি টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনই দেখা যায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টনটনে হওয়া ম্যাচটিতে জয়ের আশা জাগিয়েও হেরে যায় পাকিস্তান। ম্যাচটিতে ইমাম-উল হক ফিফটি করলেও বল নিয়ে নেন অনেক বেশি। ৫৩ রান করতে ইমাম বল নিয়ে নেন ৭৫টি। তাই ম্যাচ হারের ফলে কাঠগড়ায় তোলা হয় ইমামকে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয় খোদ স্টেডিয়ামেও তাকে দোষ দেয় ভক্তরা। খেলা শেষে হোটেলে ফিরে যাওয়ার জন্য বাসে উঠার সময় তাকে উদ্দেশ্য করে করা হয় নোংরা স্লেজিং। তার উদ্দেশ্যে বলা হয়,

“পারচি, পারচি। তুই বেরিয়ে আয় বাস থেকে জলদি। ওকে বের করে আনো বাস থেকে কেউ।”

তবে ইমাম এই রকম হুমকি শোনার পরও কিছু না বলেই বাসে উঠে যান। এই ধরনের নোংরা স্লেজিং যে কোনো খেলোয়াড়ের জন্যই মেনে নেওয়া কষ্টকর।

ইমাম পাকিস্তানের হয়ে ৫৭ এভারেজে ১৪৮৬ রান করেছেন ওয়ানডেতে। ওয়ানডেতে ৩১ ইনিংসের পর কোন খেলোয়াড় তার তুলনায় বেশি রান করেনি পাকিস্তানের হয়ে। এরপরও তাকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে।

উপমহাদেশের ক্রিকেটারদের জন্য অবশ্য এটি নতুন নয়। উপমহাদেশে বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময় প্রায়ই দর্শকদের নোংরা কথা শুনতে হয় অনেক খেলোয়াড়কে। তবে সেই রকম ভক্তরা এইবার ইংল্যান্ডেও ক্রিকেটারদের পিছু ছাড়বেনা তা স্পষ্ট।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর