টাঙ্গাইলে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এগারো পেরিয়ে এক যুগে বাংলাদেশ প্রতিদিন এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে পালিত হয়েছে ১১ বর্ষপূর্তি ও ১২ তে পদার্পণ অনুষ্ঠান।

সোমবার (১৫ মার্চ) বেলা ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে কেক কাটা অনুষ্ঠানের উদ্বোধন করেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিন, একুশে টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি কাজী তাইজউদ্দিন রিপন প্রমুখ।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর