ভারতে আবারও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২৬ হাজার ২৯১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যা কিনা এ বছর একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
একই সময়ে আরও ১১৮ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৭২৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৩৩৯ জন।
সোমবার (১৫ মার্চ) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৭ হাজার ৪৫৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১০ লাখ ৭ হাজার ৩৫৩ জন।
দেশটিতে গত পাঁচদিন ধরে ২০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে। গতকাল মারা গেছেন ১৬১ জন। এছাড়াও শনাক্ত হয়ে ২৫ হাজার ৩২০ জন।
বার্তাবাজার/নব