ব্রাভোর সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার রাতে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিল দুইদল। সেই ম্যাচে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান করে শ্রীলঙ্কা। লঙ্কানদের টপ অর্ডার বড় স্কোর করতে ব্যর্থ হলেও সপ্তম উইকেটে অপরাজিত ১২৩ রানের জুটি গড়েন আসেন বান্দারা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বান্দারা ৫৫ ও হাসারাঙ্গা ৮০ রানে অপরাজিত ছিলেন।। এছাড়া লঙ্কানদের হয়ে গুনাথিলাকা ৩৬, করুনারত্নে ৩১, নিশাঙ্কা ২৪, শানাকা ২২ ও চান্দিমাল ১৬ রান করেন। উইন্ডিজদের পক্ষে আকিয়েল হোসেইন ৩টি, জেসন মোহাম্মদ ও আলজারি জোসেফ ১টি করে উইকেট শিকার করেন।

২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ড্যারেন ব্রাভোর সেঞ্চুরি, শাই হোপ ও কাইরন পোলার্ডের হাফসেঞ্চুরি জয় নিশ্চিত করে উইন্ডিজরা। এই জয়ে ওয়ানডে সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

দলের হয়ে সর্বোচ্চ ১০২ রান করেন ব্রাভো। শাই হোপ করেন ৬৪ রান। পোলার্ড ৫৩ রানে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার হয়ে সুরাঙ্গা লাকমল ২টি, হাসারাঙ্গা, থিসারা পেরেরা ও গুনাথিলাকা ১টি করে উইকেট শিকার করেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর