দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহ ও যৌতুকের জেরে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে গৃহবধু আদুরী বেগমকে (২১)। পরে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সহায়তায় ঘোড়াঘাট থানাকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত থাকায় গ্রেপ্তার করা হয়েছে ঘাতক স্বামী আতিয়ার রহমান (২৪) কে। ঘাতক স্বামী আতিয়ার রহমান (২৪) উপজেলার শীধল গ্রামের শাহাদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (১৫ মার্চ) মধ্যেরাতে পারিবারিক কলহের জেলে স্ত্রী আদুরী বেগমকে মারপিট করে হত্যা করা হয়। পরে ঘাতক স্বামী আতিয়ার পালানোর চেষ্টা করে। পাশ্ববর্তী এক ব্যক্তি মারপিটের ঘটনা দেখে ৯৯৯ এ কল করে সহায়তা চায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযান চালিয়ে ভোর রাতেই ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে।
গৃহবধু আদুরীর বাবা শহিদুল ইসলাম জানান, প্রায় ৪ বছর আগে ঘাতক স্বামী আতিয়ারের সাথে বিয়ে হয়েছিল তার মেয়ে আদুরী বেগমের। যৌতুকসহ নানা কারণে শশুর বাড়ির লোকজন প্রায়ই নির্যাতন করত তার মেয়েকে। তবে সংসার টিকিয়ে রাখার জন্য তার কোন মুখ খুলত না।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য আজ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তদন্তের কাজ শুরু করেছি। এ ঘটনায় আরো কেও জড়িত আছে কিনা! তা আমরা খতিয়ে দেখছি। তদন্তে অন্য কারো সংশ্লিষ্ঠতা খুঁজে পেলে তাকেও দ্রুত সময়ে আইনের আওতায় আনা হবে।
লোটাস আহম্মেদ/বার্তাবাজার/পি