নবীনগরে চেয়ারম্যানের মুক্তির দাবীতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জোড়া খুনের মামলার অন্যতম আসামী উপজেলার সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ রানা’র উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঐক্য ফোরামের উদ্যোগে রবিবার (১৪ মার্চ) প্রেসক্লাব চত্বর প্রাঙ্গনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
মানববন্ধনে চেয়ারম্যান ঐক্য ফোরামের সভাপতি চেয়ারম্যান ফিরোজ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
এ মামলাটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দাবী করে চেয়ারম্যানের মুক্তির দাবীতে চেয়ারম্যান ঐক্য ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, আ’লীগের সহ-সভাপতি এড. সুজিত কুমার দেব, জেলা পরিষদ সদস্য নূরুন্নাহার বেগম, চেয়ারম্যান মৌসুমী বারী, আজাহার হোসেন জামাল, আমির হোসেন বাবুল,আবু মোছা, আলী আকবর, কবির আহম্মেদ, রুহুল আমীন, এনামূল হক, আনোয়ারুল ইসলাম হারুত, আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিনসহ স্থানীয় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আক্তারুজ্জামান/বার্তাবাজার/হৃ.আর