দলবাজি না করে দলকে সুসংগঠিত করতে হবে: মাহমুদা বেগম

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক বলেছেন, নিজেদের মধ্যে দলবাজি না করে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে হবে। আমাদের কর্মকাণ্ডে যেন নৌকার ভোট বাড়ে। জননেত্রী শেখ হাসিনার যে অর্জন, সেই অর্জন কিন্তু অনেক সময় আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সুনাম ক্ষুন্ন হয়ে যায়।

রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্য করে মাহমুদা বেগম কৃক বলেন, সরকার জনগণের দৌরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক চর্চা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের অবস্থান যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। গণমাধ্যমকর্মীরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের আমূল পরিবর্তন ঘটাতে পারে।

সভায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি খাঁন আসাদুজ্জামান টুনু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর কবীরের সঞ্চালনায় বক্তব্য দেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর শাহিনা আক্তার সাথী, কলাবাগান মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদিকা শাবানা শাম্মী ও ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তন্ময় উদ্দৌলা প্রমুখ।

এসময় আলফাডাঙ্গা উপজেলার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর