উপাচার্য কলিমউল্লাহর দুর্নীতি তদন্তে ৩১ জনের সাক্ষ্য নিলেন ইউজিসি

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.নাজমুল আহসান কলিমউল্লাহর দুর্নীতি তদন্তে ইউজিসির প্রতিনিধি দল টানা ১০ ঘন্টা তদন্ত কার্যক্রম শেষে সাংবাদিকদের মুখোমুখি। তদন্ত চলাকালে উপাচার্য পন্থি ও উপাচার্য বিরোধী ৩১ শিক্ষক- কর্মকর্তার সাথে কথা বলেন তারা । এদিকে তদন্ত যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হয় সেই দাবীতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছে ছাত্রলীগ।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ে আসেন ইউজিসির ৩ সদস্যের তদন্ত কমিটি। বেলা ১২ টায় শুরু হওয়া তদন্ত কার্যক্রম শেষ হয় রাত ৯ টায়। এসময় ৩০ জনেরও বেশি শিক্ষক – কর্মকর্তার সাক্ষ্য নেয়া হয়।

এদিকে তদন্ত কার্যক্রম চলাকালীন সময় রাত ৯ টায় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগ। এসময় সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবী জানানো হয়

রাত ১০টায় তদন্ত কার্যক্রম শেষে টিমের প্রধান প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, আমরা দুপক্ষের সাক্ষ্য গ্রহন নিলাম। তদন্ত পর্যালোচনা শেষে প্রতিবেদন দেয়া হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহর বিরুদ্ধে শিক্ষক সমিতি, অফিসার এসোসিয়েশন,শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ও অধিকার সুরক্ষা পরিষদ বিভিন্ন সময় ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে শতাধীক অভিযোগ করেন।

রকি আহমেদ/ বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর