স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিজ কক্ষ থেকে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভীড় জমায়।

নিহত চিকিৎসক জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার মাসুদুর রহমান স্বপন (৫৫)। সে জামালপুর ইউনিয়নের বিলমাগুরা গ্রামের আঃ ওহাব মোল্যার ছেলে।

জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু বার্তা বাজারকে বলেন, জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ফ্যানের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় রয়েছে। তবে হত্যা না আত্নহত্যা সে বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান বার্তা বাজারকে বলেন, খবর পেয়েছি। তবে এবিষয়ে তদন্ত করে বলা যাবে মৃত্যুর কারণ।

রাজু/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর