বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: ১৭ মার্চ সারাদেশে দোকান-মার্কেট বন্ধের সিদ্ধান্ত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ সারা দেশব্যাপী দোকান ও মার্কেট (শপিংমল) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

রোববার (১৪ মার্চ) রাতে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

এ সময় তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে ১৭ মার্চ সারাদেশের সব দোকান ও শপিংমল বন্ধ থাকবে। তবে হোটেল, ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। সম্ভব হলে মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য সব দোকান মালিকদেরও অনুরোধ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া,এফবিসিসিআইয়ের পরিচালক মো. আ. রাজ্জাক প্রমুখ ।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর