ভারতের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ইংল্যান্ডের

৮ উইকেটে ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচেও তারা স্কোরবোর্ডে দাপুটে সংগ্রহ করলো। জেসন রয়ের ব্যাটে ইংল্যান্ডে রান ৬ উইকেটে ১৬৪।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে ভুবনেশ্বর কুমারের তৃতীয় বলেই ওপেনার জস বাটলারকে ফেরান। ডেভিড মালানের সঙ্গে জেসনের ৬৩ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেয় সফরকারীরা।

মালান ২৪ রানে ফিরে যাওয়ার পর হাফ সেঞ্চুরির পথে ছুটছিলেন জেসন। ৩৫ বলে চারটি চার ও দুটি ছয়ে সাজানো ছিল তার ৪৬ রানের ইনিংস। এই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে ফেরানোর পর পরের ওভারে জনি বেয়ারস্টোকেও (২০) থামান ওয়াশিংটন সুন্দর।

শার্দুল ঠাকুরের শেষ দুই ওভারে আউট হওয়ার আগে অধিনায়ক এউইন মরগান (২৮) ও বেন স্টোকস (২৪) দলীয় স্কোর দেড়শ পার করেন।

ভারতের পক্ষে শার্দুল ও সুন্দর দুটি করে উইকেট নেন।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর