প্রার্থী দিচ্ছে না পাপুলের আসনে বিএনপি

লক্ষ্মীপুরের রায়পুরে এমপি পাপুলের আসনে শুন্য ঘোষিত উপ-নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনয়ন দিলেও দিচ্ছেন না বিএনপি। রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলে, লক্ষ্মীপুরের রায়পুরে আসনে শুন্য ঘোষিত উপ-নির্বাচনে দলীয় প্রার্থী দিচ্ছেন না বিএনপি। অযোগ্যতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন।

লক্ষীপুর-২ আসনের উপ-নির্বাচনে অংশ নিবে না বিএনপি। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সরকার নির্লজ্জ্বভাবে সকল নির্বাচনগুলিতে বেআইনী হস্তক্ষেপ করছে, সেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপাতত: এই সকল নির্বাচনগুলিতে অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই বৈঠকে ভার্চুয়ালে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু।

এদিকে, নৌকা প্রতীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

শনিবার (১৩ মার্চ) দলীয় মনোনয়ন বোর্ডের সিদান্তক্রমে মনোনয়ন চুড়ান্ত ঘোষনা দেন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর