সাভারে গত ১ বছরে করোনায় ৩৩ জনের মৃত্যু!

ঢাকার সাভারে গত বছরের ৪ মার্চ থেকে চলতি বছরের ১৩ মার্চ পর্যন্ত মোট ১২,৫১৭ জনের করোনার নমুনা সংগ্রহ হয়েছে এবং একই সময়সীমায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৩৩ জন মৃত্যু বরণ করেছে। রবিবার (১৪ মার্চ) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা এসব তথ্য দেন জানান।

ডা. সায়েমুল হুদা সাভারবাসীকে সতর্ক করে বলেন, আমাদের আজ থেকেই আরও সতর্ক হতে হবে। দেশব্যাপী করোনা পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে তুলনামূলকভাবে আমাদের অবস্থান অনেক ভাল; কিন্তু স্বাস্থবিধি মেনে না চললে সাভারবাসী হুমকিতে ও বিপদে পড়বেন।

তিনি আরো বলেন, আমাদের করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির প্রশাসনিক সকল কার্যক্রম জোরদার করা হবে পূর্বের মতোই। আমাদের যে সকল স্বেচ্ছাসেবক রয়েছেন পূর্বের মতই আপনারা একটিভ হয়ে যাবেন আশা করছি।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে করোনার শুরু থেকে এপর্যন্ত ১২,৫১৭ জনের নমূনা সংগ্রহ করা হয়েছে উল্লেখ করে ডা. সায়েমুল হুদা বলেন, এদের ভিতর মোট ১,৭১৬ জনের নমূনায় করোনা পজিটিভ শনাক্ত হয়। মোট ৩৩ জন রোগী করোনায় আক্রান্ত হয়ে সাভার উপজেলায় মারা গেছেন।

তবে, সর্বশেষ গত ১৩ মার্চ, ২০২১ তারিখে ২২ জনের নমূনা সংগ্রহ করা হলেও তাদের ভিতর থেকে একজনও করোনা পজিটিভ শনাক্ত হন নাই বলেও জানান।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর