আলফাডাঙ্গায় তিন ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। রোববার (১৪ মার্চ) আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।

জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার কঠুরাকান্দি নতুন বাজারে কাগজপত্র না থাকায় ও দোকানে অবৈধ যৌন উত্তেজনক ওষুধ রাখার অপরাধে মেহেদী হাসান নামে এক ভূয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে অবৈধ ওষুধগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

এদিকে, আলফাডাঙ্গা পৌরসভার কুটুমবাড়ি কফি হাউজে বাসি-পঁচা খাবার রাখার কারণে দুলাল মন্ডলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অপরদিকে, উপজেলার বেড়িরহাট বাজারে সড়কের পাশে গাছের গুঁড়ি ফেলে রাখার অপরাধে জিল্লু শেখ নামে এক গাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম বার্তা বাজারকে জানান, নানা অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এসব অভিযান অব্যাহত থাকবে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর