কুড়িগ্রামে রাস্তার কাজ দ্রুত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রামের চিলমারীতে রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভূক্তভোগী এলাকাবাসী। রোববার (১৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সুশিল সমাজ, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ অধ্যাপক রাশেদুল আলম বাদল, শিক্ষক আবু আল আমিন স্বপন, আবু হোসেন সিদ্দিক রানা, আশরাফুল ইসলাম রনি, এস এম শামীম, এস এম রাফি, নুর রাফসান সিদ্দিক সিয়াম, শাকিল আহমেদ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান রাজশাহীর মেসার্স আবুল হোসেনের উদাসীনতার কারণে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে এলাকাবাসী। সড়কের সংস্কার কাজ শুরু করে ইট বালি ফেলে ও রাস্তা খনন করে রেখেছে। এতে করে ধুলা বালি এবং জলাবদ্ধতায় নাকাল পথচারীরা। সড়কে চলাচল অনুপযোগী হয়ে পরেছে।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা আরো বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ দিয়ে চলাচল করে। দীর্ঘ দিনে কাজ শেষ না হওয়ায় আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বর্তমানে রাস্তাটি ভাঙ্গাচুরা ও বেহাল দশায় পরিণত হওয়ায় মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। এ সময় বক্তারা সড়কের উপর টায়ারে আগুন জ্বালিয়ে আগামী ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা শহর (নন মিউনিসিপ্যাল) মাষ্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় থানাহাট এইচকিউ মোজাফ্ফার খলিফার বাড়ী হতে কেসি রোড পর্যন্ত ১ হাজার ২’শ মিটার তৎসংলগ্ন লিংক রোড ২৭০ মিটারসহ তিনটি রাস্তা পাকা করণের কাজ ২০১৯-২০ অর্থবছরে টেন্ডার হয়।

যার কাজের শেষ সময় ছিল গত বছরের ২৩ জুন। ২৪ জুন ২০১৯ তারিখে কাজ শুরু করে দুইটি রাস্তার কাজ কোন রকমে শেষ করলেও ওই রাস্তাটির কাজ না করে ফেলে রেখেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান অদ্যবিদ কাজটি শেষ করেনি।

সুজন মোহন্ত/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর