সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৯৫ হাজার ৬৭৫ জন করোনার টিকা নিয়েছেন । এদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) মাত্র চারজনের দেখা গেছে।
আর এখন পর্যন্ত ৪৩ লাখ ৯৮ হাজার ৯৪ জন করোনার টিকা নিয়েছেন। এদের মধ্যে ৮৮৯ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে । পাশাপাশি ৫৫ লাখ ৮৮ হাজার ৭০৫ জন এই মহামারি করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন।
রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এ তথ্য জানান।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৫ হাজার ৬৭৫ জন করোনার টিকা নিয়েছেন। এদের মধ্যে ৫৫ হাজার ৫১৫ জন পুরুষ ও ৪০ হাজার ১৬০ জন নারী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ হাজার ৩০৩ জন, ৪ হাজার ৯৫৭ জন ময়মনসিংহ বিভাগে, ১৬ হাজার ৭২ জন চট্টগ্রাম বিভাগে, ১১ হাজার ৯৫৮ জন রাজশাহী বিভাগে, ১২ হাজার ৩৯৫ জন রংপুর বিভাগে, ১২ হাজার ৯৩৩ জন খুলনা বিভাগে, ৩ হাজার ৩৫৬ জন বরিশাল বিভাগে ও ৩ হাজার ৭০১ জন সিলেট বিভাগে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরুর প্রথম দিনে টিকা দেওয়া হয় ২৬ জনকে। দ্বিতীয় দিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। সারাদেশে ৭ ফেব্রুয়ারি টিকা কার্যক্রম শুরু হয়। এদিন সারাদেশে ৩১ হাজার ১৬০ জন টিকা নেন। এদের মধ্যে ২৩ হাজার ৮৫৭ জন পুরুষ ও ৭ হাজার ৩০৩ জন নারী।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, রাজধানীসহ সারাদেশে এক হাজার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলছে। রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতালে ২০৪টি ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালে দুই হাজার ১৯৬টি টিম কাজ করবে। অর্থাৎ এক হাজার পাঁচটি হাসপাতালে ২ হাজার ৪০০টিম কাজ করবে। এছাড়াও টিকা বিষয়ক কার্যক্রমের জন্য টিম প্রস্তুত রয়েছে ৭ হাজার ৩৪৪টি।
বার্তাবাজার/কে.কে