চরফ্যাসনে ৮টি চোরাই গরু উদ্ধার

ভোলার চরফ্যাসনের দুলারহাটে ৮টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। একটি চোর চক্র ইঞ্জিন চালিত ট্রলারে গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা এসব চোরাই গরু উদ্ধার করে দুলারহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এসময় চোর চক্রটি স্থানীয়দের ধাওয়ায় ট্রলারসহ পালিয়ে যায়।

রবিবার (১৪ মার্চ) উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন ৮নং ওয়ার্ড খাছির খাল এলাকা থেকে এসব চোরাই গরু উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ৮টি গরু গাছির খাল নদীর পাড়ে একটি ইঞ্জিন চালিত ট্রলারে উঠানোর সময় স্থানীয়রা দেখে ফেলে। এসময় চোর চক্রটি ট্রলার নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। তাদেরকে ধাওয়া করে ধরতে সম্ভব হয়নি। পরবর্তীতে স্থানীয় চৌকিদারকে খবর দিলে সে স্থানীয়দের সহযোগীতায় ৮টি গরু উদ্ধার করে দুলারহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

দুলারাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন বার্তা বাজারকে জানান, স্থানীয়রা ৮টি গরু উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে গরুগুলোকে থানায় নিয়ে আসে। তবে এ ঘটনার সাথে সংঘবদ্ধ চোরচক্র জড়িত থাকতে পারে। এ বিষয়ে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। চক্রটিকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরিফ হোসেন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর