রায়পুরে নৌকার মনোনয়ন পেলেন নয়ন, হাজারো মানুষের অভিনন্দন
লক্ষ্মীপুরের রায়পুরে এমপি পাপুলের আসনে শুন্য ঘোষিত উপ-নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এতে নৌকা প্রতীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
শনিবার (১৩ মার্চ) দলীয় মনোনয়ন বোর্ডের সিদান্তক্রমে মনোনয়ন চুড়ান্ত ঘোষনা দেন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মনোনয়ন পাওয়ার সংবাদ পেয়ে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করে হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা। এছাড়াও অভিনন্দন জানায় বিভিন্ন পেশার মানুষ, অভিনন্দন জানিয়েছে জেলা আওয়ামী লীগ সভাপতি মিয়া গোলাম ফারুক পিঙ্কু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বিএমএ জেলা সভাপতি ডাঃ জাকির হোসেন, জেলা-উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি এম আলাউদ্দিন বার্তা বাজারকে বলেন, দীর্ঘ অপেক্ষার পর দলীয় মনোনয়ন পেয়েছি এতে আমরা খুশি এবং আনন্দিত। বিগত সময়ে বিএনপি এবং মহাজোটে এমপি থাকায় রায়পুরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। একই ভাবে দল অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমরা আশা করছি আগামীতে দলীয় সু-শৃঙ্খলার মাধ্যমে দল আরো শক্তিশালী হবে এবং সংসদীয় আসনের অবকাঠামোগত উন্নয়ন হবে।
জেলা স্বাচীপ ও বিএমএ সভাপতি ডাঃ জাকির হোসেন বার্তা বাজারকে বলেন, তৃণমূলের নেতৃত্ব দিয়ে যারা দলকে সু-সংগঠিত করছে নেত্রী তাদেরকেই মূল্যায়ন করছে। যেমনটি উদাহরন জেলা আওয়ামী লীগ সম্পাদক এডভোকেট নয়ন। দ্বীর্ঘ সময় থেকে এই আসনটিতে দলীয় কোন এমপি না থাকায় যেমনি ভাবে দলীয় নেতাকর্মী বিভিন্ন ভাবে বঞ্চিত লঞ্চিত, তেমনি স্থানীয়ভাবে উন্নয়ন কর্মকান্ড থেকেও বঞ্চিত ওই এলাকার মানুষ।
সঠিক সময়ে সঠিক সিধান্তে দেওয়ায় প্রধানমন্ত্রীকেও অভিনন্দন জানান স্বাচীপ ও বিএমএ জেলা সবাপতি ডাঃ জাকির হোসেন। তিনি জেলা স্বাচীপ ও জেলা বিএমএ এর পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এদিকে, নুরউদ্দিন নয়ন দলীয় মনোনয়ন পাওয়ায় সংসদীয় আসনের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। শনিবার রাতে ২১ নং টুমচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন লোলার নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী।
শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/হৃ.আর