রাজধানীর বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে পড়ে চীনা নাগরিকসহ ৪ শ্রমিক আহত হওয়ার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার উন্নয়নের গণতন্ত্রের কথা বলে। কিন্তু আজকেই গার্ডার ভেঙে পড়েছে। আসলে তাদের উন্নয়ন হলো জনগণের পকেট কেটে নিজেদের উন্নয়ন করা।
রোববার(১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের লেখা ‘কুপি বাতির গণতন্ত্র’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফখরুল এসব কথা বলেন।
এর আগে রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডার ভেঙে চীনা নাগরিকসহ ৪ শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
ফখরুল আরও বলেন, এয়ারপোর্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধসে পড়েছে। এতেই বোঝা যায় এর মান কী হচ্ছে। মেগা প্রজেক্টের নামে এভাবেই দেশের অর্থনীতিকে ফোকলা করে দেয়া হয়েছে। জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করছে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এই অন্ধকার কেটে যাবে, অবশ্যই আলো আসবে।
বার্তাবাজার/পি