বগুড়ার শেরপুরের বাসষ্ট্যান্ড এলাকার সাউদিয়া হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যাক্তির লাশ চোখের পলকেই উধাও হওয়ার ঘটনা ঘটেছে।
রোববার(১৪ মার্চ) ৪টার দিকে এই ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা মুহুর্তের মধ্যে ঘটনাস্থলে গিয়েও লাশের কোন খবর পায়নি। লাশ উধাও হওয়ার ঘটনায় বাসষ্ট্যান্ড এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। তবে এ লাশ গেল কোথায়!
প্রত্যক্ষদর্শিরা জানান, অজ্ঞাত এক ব্যাক্তি রিক্সায় করে পৌর শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডের সাউদিয়া হোটেলের সামনে দিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিল। হঠাতই রিক্সা থেকে পড়ে যায় ওই ব্যাক্তি। এ সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রিবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে কে বা কারা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে লাশটি নিয়ে উধাও হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন খবর পাওয়া যায়নি।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. নাফিসা জানান, সড়ক দুর্ঘটনার কোন রোগী বা লাশ হাসপাতালে আসেনি।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম(আইসি) জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই আমরা ঘটনাস্থলে আসি। এসে দেখি এখানে কোনো মরদেহ নেই।
রাশেদুল হক/বার্তাবাজার/পি