ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চতুর্থ ধাপের পৌর নির্বাচনে নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান এর দায়িত্ব গ্রহণ ও সাবেক মেয়র আলমগীর সরকারের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৪ মার্চ) দুপুরে পৌরসভার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর ও গ্রহণ শেষে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,সম্পাদক তাজউদ্দীন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান, আবু সুফিয়ান, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, আ’লীগ নেতা প্রসান্ত বসাক, প্রধান শিক্ষক আবু শাহানশাহ,মহিলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাণীশংকৈল পৌরসভাকে সামনে এগিয়ে নিতে একজনের উপর দায়িত্ব দিয়ে পিছিয়ে থাকলে চলবেনা। সবার সহযোগিতায় আধুনিক পৌরসভায় রুপান্তর করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এ সময় নবাগত মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, সাবেক মেয়র রানীশংকৈল পৌরসভাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে সকলের সহযোগিতা কামনা করছি।
মো: সবুজ ইসলাম/বার্তাবাজার/পি