বিএনপি স্বাধীনতার আদর্শকে ভূলণ্ঠিত করেছে: কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘স্বাধীনতার পর অনেকে ভেবেছিল বাংলাদেশ টিকতে পারবে না। সেই দেশ পারমাণবিক বোমা ছাড়া অর্থ-সামাজিকসব সূচকে আজকে পাকিস্তানকে পিছিয়ে অদম্য গতিতে এগিয়ে চলছে।

তিনি বলেন, বিএনপি এমন একটি দল যারা স্বাধীনতার আদর্শকে ভূলণ্ঠিত করেছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিসর্জন দিয়েছে।

মন্ত্রী রোববার (১৪ মার্চ) বেলা ১১ টায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ: উন্নয়ন অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ “শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের বিজিই গ্যালারিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আলাউদ্দিন।

অন্যন্যাদের মধ্যে আলোচনায় অংশ নেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান এমপি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক, বিশিষ্টকবি ও সাংবাদিক মিনার মনসুর প্রমুখ।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর