ভালুকা নদী রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে রবিবার(১৪ মার্চ) দুপুরে ভালুকা পরিবেশ আন্দোলনের (বাপা) আঞ্চলিক শাখার আয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন- পরিবেশ আন্দোলন (বাপা)র আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন,অ্যাপোলো ইনস্টিটিউট অফ কম্পিউটার্স কলেজের অধ্যক্ষ এ আর এম শামসুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক সাদিকুর রহমান তালুকদার।

আরও বক্তব্য রাখেন, ১১নং রাজৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,বক্তারা খিরু নদী দূষণ বন্ধে কারখানার উৎসৃষ্ট পানি শোধন করা জলাভূমি ভরাট নাব্যতা ফিরিয়ে আনাসহ গুরুত্বপূর্ণ আলোচনা করেন পরে উপজেলা নির্বাহি কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আরিফুল হক পলাশ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর