আন্ধারমানিক নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ রোধসহ দুই তীরের ইটভাটা বন্ধের দাবিতে রবিবার(১৪ মার্চ) কলাপাড়া হেলিপ্যাড মাঠের নদী তীরের সড়কে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

অন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে এ মানববন্ধন করা হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ উন্নয়ন সংগঠক প্রবীণ সাংবাদিক শামসুল আলম, কাউন্সিলর মনোয়ারা বেগম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন। সভা পরিচালনা করেন,কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মেজবাহউদ্দিন মাননু।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংবাদকর্মী বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, অমল মুখার্জী, জসিম পারভেজ,মিলন কর্মকার রাজু, কবির তালুকদার, সুজন মৃধা, রাসেল মোল্লা, সাইফুল ইসলাম রয়েল, আলমগীর সিকদার, তাজুল ইসলাম আজাদ, ইমন আল আহসান প্রমুখ। এছাড়া ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আহম্মেদ পাশা তানভীর/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর