কুষ্টিয়ায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। রবিবার(১৪ মার্চ) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাপাড়া গ্রামে নিজ বাড়ির পাশ থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওদাপাড়া গ্রামের ক্যানালপাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী রঙ্গিলা খাতুন (৩৫) শনিবার বিকেলে মাঠে ঘাষ কাটতে যায়। এরপর সে আর ফিরে আসেনি। সারারাত খোঁজাখুজির পর সকালে বাড়ির পাশ্ববর্তী তামাক ক্ষেতের মধ্যে রঙ্গিলার লাশ দেখতে পায় স্থাণীয়রা।

পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এব্যাপারে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।

টুটুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর